Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, February 15
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»যাঁরা করোনার টিকা নেবেন, এবার শুধু তাঁরাই পবিত্র হজ পালন করতে পারবেন : সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী
আন্তর্জাতিক

যাঁরা করোনার টিকা নেবেন, এবার শুধু তাঁরাই পবিত্র হজ পালন করতে পারবেন : সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী

March 3, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এবার পবিত্র হজ পালন করতে হলে করোনাভাইরাসের টিকা নিতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষর করা একটি পরিপত্রের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করেছে দেশটির ‘ওকাজ’ নামের সংবাদপত্র। খবরে বলা হয়, যাঁরা করোনার টিকা নেবেন, এবার শুধু তাঁরাই পবিত্র হজ পালন করতে পারবেন।

পরিপত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, যাঁরা এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে আসতে চান, তাঁদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। ২০২১ সালে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে অনুমোদন (পারমিট) পাওয়ার ক্ষেত্রে করোনার টিকা নেওয়ার বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে গণ্য হবে।

করোনা মহামারির কারণে ২০২০ সালে স্বল্পসংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়। গত বছর সৌদি আরবে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মুসল্লিকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজ করার অনুমতি দেয় সৌদি সরকার।

গত বছর সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে কেউ পবিত্র হজ পালনের জন্য সে দেশে যেতে বা হজ পালন করতে পারেননি। করোনা মহামারির কারণে ওই নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব।

প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। বাংলাদেশ থেকে লাখো মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।

সৌদি সরকারের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে প্রায় ৩ লাখ ৭৮ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আড়াই হাজার। তাঁদের মধ্যে ৫০০ জনের অবস্থা গুরুতর।

সৌদি আরবে গত ১৭ ডিসেম্বর থেকে করোনার টিকাদান শুরু হয়। দেশটিতে এখন পর্যন্ত ৮ লাখ ৮৫ হাজার মানুষ টিকা নিয়েছেন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
January 14, 2026

ইরানের দাঙ্গা ‘দায়েশ-ধাঁচের অপরাধ’, মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সম্প্রসারণ

January 14, 2026
January 13, 2026

বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত

January 13, 2026
সর্বশেষ
  • নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে
  • হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর
  • মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান
  • Spin Million: Your Personal Premier Destination for Premium Online Gaming
  • Slap Kong Gambling Platform: Your Elite Gaming Platform

নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে

February 14, 2026

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর

February 14, 2026

মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান

February 14, 2026

Spin Million: Your Personal Premier Destination for Premium Online Gaming

February 13, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে
  • হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর
  • মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.