Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, February 15
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»ফেসবুক-গুগল নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঐতিহাসিক আইন পাস
আন্তর্জাতিক

ফেসবুক-গুগল নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঐতিহাসিক আইন পাস

February 25, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সংবাদ আধেয় প্রকাশের জন্য স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে ফেসবুক-গুগলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের অর্থ দেওয়ার বিধি রেখে আইন পাস করেছে অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস করে। এই আইন পাসের ফলে ফেসবুক-গুগল তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ আধেয় প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দেবে।
আইনটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, এমন আইন বিশ্বে এই প্রথম। এখন অন্যান্য দেশেও একই ধরনের আইন করা হতে পারে। ইতিমধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে।
প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল ফেসবুক ও গুগল। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় সব সংবাদ আধেয় ‘বন্ধ’ করে দেয় ফেসবুক। পরে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে ফেসবুকের সমঝোতা হয়। সমঝোতার পরিপ্রেক্ষিতে ফেসবুক গত মঙ্গলবার অস্ট্রেলিয়ায় সংবাদ আধেয় চালুর সিদ্ধান্ত নেয়।
মূলত সমঝোতার আলোকে আইনে সংশোধনী এনে তা গতকাল অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদে পাস করা হয়। তার আগে গত সপ্তাহে সিনেটে আইনটি পাস হয়।
অস্ট্রেলিয়া সরকার বলছে, ‘নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ম্যান্ডাটরি বার্গেনিং কোড’ নামের এই আইন সংবাদ ব্যবসার জন্য ন্যায্য পারিতোষিক নিশ্চিত করবে। আইনটি অস্ট্রেলিয়ায় জনস্বার্থ সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।
নতুন আইনে সংবাদ আধেয়র জন্য অর্থ পরিশোধের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর দর-কষাকষির সুযোগ আছে। আলোচনা ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানকে স্বাধীন সালিসে নেওয়ার সুযোগ আছে।
নতুন আইনের ফলে স্থানীয় সংবাদ আধেয়সংক্রান্ত চুক্তির আওতায় ফেসবুক ও গুগলের কোটি কোটি ডলার অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এই মডেল অন্যত্রও চালু হওয়ার পথ খুলল।
গুগলের শোকেসে যেসব সংবাদ আধেয় প্রদর্শিত হবে, তার জন্য তারা এখন অর্থ পরিশোধ করবে। অন্যদিকে ফেসবুকের নিউজ ফিডে যেসব সংবাদমাধ্যমের খবর থাকবে, তাদের অর্থ দিতে পারে ফেসবুক।
গুগল ইতিমধ্যে স্থানীয় মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে লাখো ডলারের চুক্তি করেছে। অন্যদিকে ফেসবুকও অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম কোম্পানির সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে।
ফেসবুক ও গুগল জানিয়েছে, আগামী তিন বছরে তারা পৃথকভাবে সারা বিশ্বে সংবাদ খাতে প্রায় ১ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
January 14, 2026

ইরানের দাঙ্গা ‘দায়েশ-ধাঁচের অপরাধ’, মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সম্প্রসারণ

January 14, 2026
January 13, 2026

বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত

January 13, 2026
সর্বশেষ
  • নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে
  • হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর
  • মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান
  • Spin Million: Your Personal Premier Destination for Premium Online Gaming
  • Slap Kong Gambling Platform: Your Elite Gaming Platform

নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে

February 14, 2026

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর

February 14, 2026

মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান

February 14, 2026

Spin Million: Your Personal Premier Destination for Premium Online Gaming

February 13, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে
  • হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর
  • মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.