Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 24
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বিনোদন»তিশা আপুকে এটাই আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার : নুসরাত ফারিয়া।
বিনোদন

তিশা আপুকে এটাই আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার : নুসরাত ফারিয়া।

February 22, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নুসরাত ফারিয়া নিজের চুল নিজেই বাঁধেন। আশপাশের সবাইকে তিনি নিজ দায়িত্বে সাজিয়ে–গুছিয়ে রাখেন। কেবল নিজের চুল বেঁধেই ক্ষান্ত দেন না। আরেক ঢালিউড তারকা, নুসরাত ইমরোজ তিশার চুলও বেঁধে দেন।

গতকাল শনিবার ছিল তিশার জন্মদিন। কিন্তু জন্মদিনে দেশে নেই তিনি। বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ের জন্য তিনি রয়েছেন ভারতের মুম্বাই। সেখানেই রয়েছেন ফারিয়াও।শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিতে তিশাকে দেখা যাবে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে। আর বড় পর্দায় ফারিয়া হবেন তাঁর কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্দার এই মা–মেয়েকে দেখা গেল একটি ছবিতে। সেখানে ‘মেয়ে’ ‘মায়ের’ চুল বেঁধে দিচ্ছেন।

এই ছবির গল্প জানতে ফোন করা হলো ফারিয়াকে। বললেন, ‘এটা একেবারেই মজা করে তোলা। শট দিতে যাচ্ছিলাম। তিশা আপু বললেন, “চুলটা একটু বেঁধে দিয়ে যা তো।” আমি গেলাম। চুল বেঁধে দিলাম। এই তো। আমার আবার এগুলো খুব ভালো লাগে। আমি আশপাশের সবাইকে এ রকম সাজিয়ে–গুছিয়ে রাখতে পছন্দ করি। এটাই আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার।’

ফারিয়া বলেন, ‘পাঁচ–ছয় বছর আগে আমি একবার তিশা আপু আর ফারুকী ভাইয়ের ইন্টারভিউ করেছিলাম। এরপর আমি একবার তিশা আপুর অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি আর অপূর্ব ভাইয়া। এটুকুই। ঢাকায় এর বাইরে আমাদের সেভাবে আলাপ হয়নি। কিন্তু এখানে তিনি আমাকে মেয়ের মতোই আগলে রেখেছেন। আমরা একই হোটেলে আছি। পর্দার বাইরে বাস্তবেও তাঁর সঙ্গে আমার মা–মেয়ের স্নেহ আর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে।’ নিজের চুল কি নিজেই বাঁধেন? ফারিয়ার জবাবে এসেছে ইতিবাচক উত্তর।

দেশের গুণী অভিনেত্রী তিশা দেশে নেই, তাতে কী! দেশ থেকে উদযাপিত হয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘কুইন’ আর তাঁর ‘ভাই বেরাদার’দের ‘ভাবি’র জন্মদিন। সেখানে তিশা অংশ নিয়েছেন ভিডিও কলে। মুম্বাইয়ের হোটেলেও কেক কেটে সহকর্মীরা উদযাপন করেছেন তিশার জন্মদিন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 6, 2026

ইরফান সাজ্জাদের সঙ্গে দীঘি-ভাবনার ওয়েব সিনেমা

January 6, 2026
January 5, 2026

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

January 5, 2026
October 1, 2025

অক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়ে

October 1, 2025
সর্বশেষ
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

June 24, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.