Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»পশ্চিমবঙ্গে প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা, লাইভ ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা, লাইভ ভিডিও ভাইরাল

February 18, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পশ্মিবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মুর্শিদাবাদে নিমতিতা রেল স্টেশনে এ হামলা হয়। এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। বোমা হামলা মন্ত্রীকে লক্ষ্য করেই করা হয়েছিল বলে জানিয়েছে মুর্শিদাবাদের পুলিশ।

পুলিশ জানিয়েছে, কলকাতায় আসবেন বলে বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির। নিমতিতা থেকে তার তিস্তা-তোর্সা এক্সপ্রেস ধরার কথা ছিল। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে যান। সেই সময় জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। অনেকেই সেই সময় মোবাইলে ভিডিও রেকর্ডিং করছিলেন। কেউ কেউ ফেসবুকে লাইভেও ছিলেন। সেই ভিডিওতেই ধরা পড়ে, রাজ্যের মন্ত্রীর ওপর বোমা হামলার ভয়ানক দৃশ্য। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে কর্মী-সমর্থকদের সঙ্গে হেঁটে যাচ্ছেন জাকির। কিছুটা হেঁটে যাওয়ার পর আচমকাই প্রবল বিস্ফোরণ ঘটে। ঘটনার আকস্মিকতা কাটতেই দেখা যায়, এ দিক ও দিক ছড়িয়ে ছিটিয়ে সকলে। রক্তাক্ত চতুর্দিক।

আহত অবস্থায় মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। রাতেই তাকে কলকাতায় নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রী হাতে-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল।

জাকিরের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূলের নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও ঘটনার নিন্দা করেছেন। মুর্শিদাবাদের এই ঘটনাকে বাংলার রাজনীতিতে ‘কালো দিন’ বলে টুইট করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই বলেও তিনি মন্তব্য করেন। জাকিরের দ্রুত আরোগ্য কামনা করেছেন ফিরহাদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

February 20, 2026
January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
সর্বশেষ
  • রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
  • মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা

June 11, 2026

কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

June 8, 2026

সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০

June 8, 2026

মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে

June 8, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.