Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»কোম্পানীগঞ্জে বিভিন্ন দাবিতে আবদুল কাদের মির্জার ডাকে হরতাল পালিত হয়।
বাংলাদেশ

কোম্পানীগঞ্জে বিভিন্ন দাবিতে আবদুল কাদের মির্জার ডাকে হরতাল পালিত হয়।

February 18, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নোয়াখালী ও ফেনীর দুই সাংসদের অপরাজনীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শক তদন্তকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার ডাকে হরতাল পালিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত। যদিও এর আগে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডাকা হয়েছিল। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার কারণে হরতাল দুই ঘণ্টা শিথিল করা হয়।

আজ সকালে হরতালের পক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। পিকেটিংকালে দলীয় নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। হরতালের কারণে বসুরহাট বাজারসহ বিভিন্ন বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বসুরহাট শহরের গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি প্রথম আলোকে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল চলে। হরতালের পক্ষে সকালে মেয়রের নেতৃত্বে মিছিল ও পিকেটিং হয়েছে। এ ছাড়া দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে পিকেটিং করেছেন।

ওসি মীর জাহিদুল হক বলেন, পিকেটিংকালে আবদুল কাদের মির্জা বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সেখান থেকে সরে যেতে বলেন। এ ছাড়া মিছিলকালে তাঁর সঙ্গে থাকা দলীয় নেতা-কর্মীরা ডিসি-এসপি ও তাঁর (ওসি) বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। হরতালে কর্তব্যরত পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে তিনি বলেন।

প্রসঙ্গত, ফেনী ও নোয়াখালীর দুই সাংসদের বিরুদ্ধে অপরাজনীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ, নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গত সোমবার রাত আটটা থেকে কোম্পানীগঞ্জ থানাফটকে অবস্থান ধর্মঘট শুরু করেন কাদের মির্জা। গতকাল সকাল থেকে লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি। এরপর সকাল ১০টার দিকে অবস্থান কর্মসূচি ও হরতাল সাময়িকভাবে প্রত্যাহার করেন তিনি। তখন তিনি আজ অর্ধদিবস হরতালসহ নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন (যত দিন পর্যন্ত দাবি মানা না হয়) থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
  • মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
  • বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা

কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

June 8, 2026

সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০

June 8, 2026

মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে

June 8, 2026

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

June 4, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
  • মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.